ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭/৩/২০২৪, ৭:৪৩:১৭ PM

রক্তের বন্যা বয়ে যাবে নির্বাচনে জয় না পেলে , ট্রাম্পের হুঙ্কার

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।তিনি বলেছেন, “আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্রের অবসান ঘটবে এবং দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।”

তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ‘চীন-মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকায় বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।’

ট্রাম্প বলেন, ‘নভেম্বরের ৫ তারিখটা মনে রাখবেন। এটা আমাদের দেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘লাখ লাখ মানুষকে কাজের সুযোগ দিয়ে বাইডেন বার বার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরিকাঘাত করছেন। এর ফলে আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিক আমেরিকানদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।’উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প।